#হাম_নিয়ে_নয়_কোন_আতংক 🚨
2026-04-09
#হাম_নিয়ে_নয়_কোন_আতংক 🚨
গত কয়েকদিন অনেকের ফেইসবুক পোস্টে হাম নিয়ে আতংক ছড়াতে দেখছি- আসুন, হাম সম্পর্কে জেনে নিই-
paramyxoviridae পরিবারের মিজেলস ভাইরাস দিয়ে এই রোগ ছড়ায়,
সাধারণত কোন ব্যক্তি মিজেলস রোগে আক্রান্ত হলে তার হাঁচি কাশি ও শ্বাস থেকে মিজেলস ভাইরাস বাতাসে ছড়ায়, তারপর সুস্থ মানুষ সেই মিজেলস ভাইরাস বাহিত বাতাস থেকে শ্বাস নিলে তারও মিজেলস হতে পারে,
সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয়, যাদের শিশুকালে MMR টিকা দেওয়া হয়নি, তারা মিজেলস এ আক্রান্ত হবার ঝুঁকি বেশি-- বড়দের মিজেলস হবার ঝুঁকি অনেক কম, হলেও মেজর কোন জটিলতা তৈরি হয়না-
মিজেলস রোগীর সংস্পর্শে যাবার প্রায় ৭-১০ দিনের মধ্যে মিজেলস আক্রান্ত হয়ে মিজেলস উপসর্গ দেখা দিতে পারে-
যেহেতু মিজেলস বেশি হয় বাচ্চাদের, তাই বাচ্চারা মিজেলস আক্রান্ত হলে নিম্নের উপসর্গ দেখা দিতে পারে-
১. উচ্চ তাপমাত্রা সহকারে কাঁপুনি দিয়ে জ্বর আসবে,
জ্বর ১০৪ ডিগ্রি পর্যন্ত হতে পারে।
2. সার শরীরে কিছুটা ব্যাথা হতে পারে,
3. কাশি হতে পারে, শুকনো কাশি।
4. নাক দিয়ে অনবরত পানি পড়বে বা সর্দি থাকবে
5. conjunctivitis হতে পারে
Cough
Coryza
Conjunctivitis
এইগুলি প্রায় ৪ দিন থাকে।
rash শুরু হবার ১-২ দিন আগে থেকেই এই koplik's spots দেখা যায়-
koplik's spot দেখা না গেলেও জ্বরের ৪ দিন পর rash দেখে ডায়াগনোসিস কনফার্ম হওয়া যায়-
মিজেলসের Rash প্রথমে face এ শুরু হয়, তারপর neck তারপর বুকে পিঠে এবং পর্যায়ক্রমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে-
Rash উঠার পর কারো কারো চুলকানী হতে পারে, আবার চুলকানী নাও থাকতে পারে-
Rash ৩-৪ দিন থাকে, এর পর কমতে থাকে, পরবর্তী এক সপ্তাহে Rash disappeare হয়ে যায়- ৯৯.৮০% মানুষ ১-২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যায়।
মিজেলস adult দের ক্ষেত্রে কোন জটিলতা করতে পারেনা,
adult দের ক্ষেত্রে measles এর আউটকাম নিম্নরুপ হতে পারে-
১.. ৪ দিন High grade fever
2. Runny nose
3. Conjunctivities ৭ দিন
4. cough 2-3 weeks
5. Rash ৪র্থ দিন দেখা যাবে, ৭ দিন পর কমতে থাকবে।
১.Measles Encephalitis
২. Secondary pneumonia
এইটা সাধারণত জ্বরের ৫-৭ দিন পর দেখা দেয়,
মিজেলসের মধ্যে কাদের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়?
আমরা প্রথমেই বলেছি, বাচ্চাদের মধ্যে মিজেলসের জটিলতা দেখা দেয়, তাও সব বাচ্চার মধ্যে জটিলতা দেখা দেয়না,
complication কেবল malnutrition অথবা immunicompromised পেশেন্ট দের ক্ষেত্রে দেখা দেয়-
বাচ্চার ওজন যদি স্বাভাবিক ওজনের তুলনায় ২-৩ কেজি কম হয়, বুঝবেন বাচ্চা পুষ্টিহীনতায় আছে।
যেমন ১ বছরের বাচ্চার ওজন =১০ কেজি
পরবর্তী প্রতি বছর বয়সের জন্য ২ কেজি করে যোগ হয়,
২ বছরের বাচ্চার স্বাভাবিক ওজন হবে: ১২ কেজি
৩ বছরে =১৪ কেজি
৪ বছরে =১৫-১৬ কেজি
৫ বছরে =১৬-১৮ কেজি
সেইজন্য ওজন দেখে Malnutrition মনে হলে এমন বাচ্চাদের মিজেলস হলে অবশ্যই ডাক্তারের পরামর্শে চলতে হবে।
মিজেলস যেহেতু একটা ভাইরাস জনিত রোগ৷
আবার এখানে antiviral এর কোন রোল নাই, তাই symptomatic treatment দেওয়া হবে।
বেড রেস্টে থাকবে। মাস্ক ব্যবহার করবে, আইসোলেশনে রাখা হবে।
জ্বরের জন্য
1. paracetamol oral or suppository
2. Runny nose: Fexo 120 mg once daily for 1 weeks or Antazole nasal drop. (বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ হবে)
3. Conjunctivitis এর জন্য olopatadine eye drop + artificial tear drop for 2 weeks
4. Xinc B BD (2 weeks)
ডোজ: বয়স ৬ মাসের কম হলে 50,000 unit
৬ মাস থেকে ১২ মাস : 1 lac unit
«12 month = 2 lac unit»
2 dose
Day-1
Day-2
Severe case এ ৩ টা ডোজ দেওয়া হয়, 3rd dose ১৪ তম দিনে দেওয়া হয়;
বাজারে capsule Retinol forte 50,000 unit, 2 lac unit এইভাবে পাওয়া যায়, বাচ্চার ডোজ অনুযাই
ক্যাপসুল টা কিনে নিয়ে আসবেন,
যেমন ৬ মাসের বাচ্চা হলে 50000 unit এর একটা,
৬-১২ মাস হলে 50000 unit এর দুইটা অথবা 1 lac unit এর একটা - এইভাবে খাওয়াবেন।
ক্যাপসুল ছিদ্র করে লিকুইড টা খাওয়াবেন শুধু ।
ভিটামিন এ সাপ্লিমেন্টারী দিলে অনেক জটিলতা এড়ানো যায়
rash দেখে আতংকিত হবার কিছু নাই-
Tab : Biltin 20 mg Once daily ( বাচ্চাদের এন্টিহিস্টামিন সিরাপ: Alatrol according to age)
সাথে calamine lotion দিবেন।
লোশন চুলকানি থাকলে দিবে, না থাকলে দরকার নাই-
একটাই উপায়- বাচ্চাদের কে ছোট বেলায় টিকা দিয়ে দেওয়া,MR টিকা দেওয়া হয় মিজেলস প্রতিরোধের জন্য।
মোট ২ টা ডোজ:
১ম ডোজ ৯ মাস বয়সে
২য় ডোজ ১৫ মাস বয়সে
ডাঃ মোঃ মাসুম বিল্লাহ।
শিশু বিশেষজ্ঞ
Tags: